বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।

‎মঙ্গলবার (০৭ জুলাই) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ১০১৯ তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

‎অনুমোদিত প্রস্তাব অনুসারে, ব্যাংকটি ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

‎ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা উত্তোলন করবে ব্যাংকটি।

‎ব্যাংকটি রাইটস শেয়ার ইস্যু থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST