আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা আজ (৫ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টি হলো: কোহিনুর কেমিক্যাল, পদ্মা অয়েল এবং ওয়েবকোটস।
কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের বিকাল ৪টায়, পদ্মা অয়েলের বিকাল সাড়ে ৪টায় এবং ওয়েবকোটসের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
Leave a Reply