আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড পিএলসির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ থেকে প্রতিবেদনটি অনুমোদন করা হলে তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে আমান ফিড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছিল।
Leave a Reply