রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

আইএফআইসি ব্যাংকের পুর্নগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের পুর্নগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

আজকের পুঁজিবার:আইএফআইসি ব্যাংক পিএলসি এর পুর্নগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা (৮৯৪ তম বোর্ড মিটিং) গত ৮ সেপ্টেম্বর ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন জনাব মোঃ মেহমুদ হোসেন। সভায় দেশের সাম্প্রতিক গণঅভ্যুথ্যানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে আহত ছাত্র-জনতার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। সভায় পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনাব এবতাদুল ইসলাম, জনাব সাজ্জাদ জহির, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব মুহাম্মদ মনজুরুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক, হেড অব আইসিসি মজিবর রহমান ও সিএফও দিলীপ কুমার মন্ডল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST