শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ পেল সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ পেল সিটি জেনারেল ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্সুরেন্স  কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

তথ্য মতে, কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সমাপ্ত ২০২৩ হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত হিসাববছরে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST