মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি পুঁজিবাজারে আসতে চাই

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি পুঁজিবাজারে আসতে চাই

আজকের পুঁজিবাজার:কনফিডেন্স গ্রুপের সদস্য প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তার প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি করেছে।

‎ঢাকায় কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র কর্পোরেট অফিসে প্রতিষ্ঠান দুইটির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র চেয়ারম্যান ইমরান করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

‎এই চুক্তির আওতায়, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রস্তাবিত আইপিও-র জন্য সামগ্রিক ইস্যু ম্যানেজমেন্ট এবং পরামর্শমূলক সেবা প্রদান করবে।

‎কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান। নিজস্ব কার্যক্রম এবং বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট উৎপাদন, সংরক্ষণ, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন এবং পেইন্ট বা রং উৎপাদনের মতো বহুমুখী খাতে কোম্পানিটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

‎অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই অংশীদারিত্ব আইপিও-র সফল বাস্তবায়নে সহায়তা করবে এবং ভবিষ্যতের সম্প্রসারণের জন্য টেকসই মূলধনের জোগান নিশ্চিত করার মাধ্যমে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির কৌশলকে এগিয়ে নেবে।

‎চুক্তি সই অনুষ্ঠানে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST