আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এদিন কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ৪৯ হাজার ৫১৪টি শেয়ার ৩ হাজার ৭৭৬ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৭০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৩১ লাখ ২৯ হাজার ৯৮০টি শেয়ার ৫ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬৮ টাকা।
তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলস লিমিটেডের ১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ২৪ লাখ ১ হাজার ৫৫৮টি শেয়ার ২ হাজার ৮০৯ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮১ টাকা ৫০ পয়সা।
Leave a Reply