আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২৭ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩৫ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
Leave a Reply