বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিএসইসিতে চার দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বিএসইসিতে চার দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চার দিনব্যাপী অনুষ্ঠিত ‘কনফারেন্স অন এনহ্যান্সিং সিকিউরিটজ রেগুলেশন’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

বিএসইসি, বিশ্ব ব্যাংক ও ইউএস এসইসি এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিএসইসি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক, ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম, বিএমবিএ, এএএমসিএমএফ, এসিআরএবি, বিএপিএলসি, ভিসিপিইএবি, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, সিএমএসএফ, আইসিবি এবংডিএসই ও সিএসইর ট্রেক হোল্ডার্স, এসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স, ক্রেডিট রেটিং কোম্পানিজ, ফান্ড ম্যানেজার, সিকিউরিটিজ কাস্টডিয়ান, মিউচ্যুয়াল ফান্ড কাস্টডিয়ান, ট্রাস্টি অব অলটারনেটিভ ফান্ড ও ট্রাস্টি অব ডেবিট সিকিউরিটিজ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিন ইউএস এসইসির রিস্ক স্ট্রেটেজিস্ট নিতিশ বাহাদুর, ইউএস এসইসির অ্যাসোসিয়েটেড ডাইরেক্টর পল গোমগায় বক্তব্য রাখেন। এসময় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ও পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা ইউএস এসইসি এর কর্মপদ্ধতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। বাংলাদেশ পুঁজিবাজারে মধ্যস্ততাকারীসহ বিভিন্ন অংশীজনদের ভূমিকা কি হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্র পুঁজিবাজারের প্রেক্ষিত অংশীজনরা কী ভূমিকা রাখছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকবৃন্দ বাংলাদেশের পুঁজিবাজার আগামীতে আরো ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গত ২৭ থেকে ৩০ অক্টেবার পর্যন্ত চার দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিশ্ব ব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিষ্ট মিজ শ্যারন কেলি, ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডাইরেক্টর পল গোমগায়, ব্রাঞ্চ চীফ টম সুইয়ারস, সিনিয়র স্পেশাল কাউন্সিল সিলেস্টি এম মুরপাই বিশেষ করে শেয়ারবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST