শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ” তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত

বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ” তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:তরুণ প্রজন্মকে ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা, সঞ্চয় অভ্যাস গঠন ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আয়োজিত “তারুণ্য উৎসব ২০২৫” এর অংশ হিসেবে বরিশালে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি (১২নভেম্বর, ২০২৫) বরিশাল বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মধুসূদন বনিক, নির্বাহী পরিচালক, ব্যাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইমতিয়াজ আহমদ মাসুম, পরিচালক (সুপারভিশন), ব্যাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস, জনাব খন্দকার আনোয়ার এহতেশাম, প্রধান, আইএফআইসি ব্যাংকের ব্রান্ডিং, কমিউনিকেশনস এন্ড কর্পোরেট এফ্যায়ার্স।

দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সঠিক অর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা জনাব মোঃ সাইমুম রেজোয়ান।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক অঞ্চল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST