শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

প্রাইম ব্যাংকের পুনর্নির্বাচিত চেয়ারম্যান তানজিল চৌধুরী

প্রাইম ব্যাংকের পুনর্নির্বাচিত চেয়ারম্যান তানজিল চৌধুরী

আজকের পুঁজিবাজার:প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরীকে পুনর্নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সম্প্রতি ব্যাংকের ৫৮৫তম পরিচালনা পর্ষদ সভায় তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) প্রাইম ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এসকে নাসির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে জানানো হয়।
২০২০ সালে প্রথমবার প্রাইম ব‌্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তানজিল চৌধুরী। তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক সুশাসন, জেন্ডার ডাইভারসিটি, স্থায়িত্বশীলতা ও নেতৃত্বের উৎকর্ষতার জন্য ব্যাংকটি আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও পুরস্কার দেওয়া সংস্থার স্বীকৃতি অর্জন করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST