শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

প্রগ্রেসিভ লাইফে কর্মরত ক্যাশিয়ার ও অবলিখন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রগ্রেসিভ লাইফে কর্মরত ক্যাশিয়ার ও অবলিখন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানির সার্ভিসিং সেল-এ কর্মরত ক্যাশিয়ার ও অবলিখন কর্মকর্তাদের মধ্য হতে বাছাইকৃত ৪২ জনকে নিয়ে নভেম্বর ১৬ ও ১৭, ২০২৪ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ‘বেসিক ট্রেনিং কোর্স ফর ক্যাশিয়ার এন্ড আন্ডাররাইটিং অফিসার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির প্রশিক্ষণ বিভাগের ইনচার্জ  এ বি এম সাইফুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুল আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী, অবলিখন বিভাগীয় প্রধান মোঃ আবদুল করিম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার সাখাওয়াত হোসেন, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ইনচার্জ মোহাম্মদ আফসার উদ্দিন ভুঁঞা, ডেপুটি সিএফও মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এ্যাকচুয়ারি রিয়াজ আহমেদ চৌধুরী, পলিসি একাউন্টস ম্যানেজার  মোঃ আবদুল মান্নান এবং আইসিটি বিভাগের প্রধান মোঃ সাইফুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST