রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক

আজকের পুঁজিবাজার:সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইতে শাইনপুকুরের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ০১ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হামিদ ফেব্রিক্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কাট্টলী টেক্সটাইল, সোনালী আঁশ এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST