ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪৫ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ। আর ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৬৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দান জুট, নিটল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল এবং এনসিসি ব্যাংক।




Leave a Reply