রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

ডিএসই’র পরিকল্পনা ইসলামী লেনদেন বোর্ড চালুর

ডিএসই’র পরিকল্পনা ইসলামী লেনদেন বোর্ড চালুর

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়াহ্ভিত্তিক কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য ইসলামী ক্যাপিটাল মার্কেট নামে নতুন একটি লেনদেন প্ল্যাটফর্ম করার পরিকল্পনা নিয়ে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, এই প্ল্যাটফর্মে শুধু শরিয়াহ্‌ ধারায় ব্যবসা পরিচালনা করে, এমন তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচা হবে। একইভাবে শরিয়াহ্ বন্ডও কেনাবেচার সুযোগ থাকবে।

নতুন প্ল্যাটফর্ম হবে অনেকটা ডিএসইর এসএমই বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) লেনদেনের মতো। এই প্ল্যাটফর্ম থেকে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ব্রোকারেজ হাউস পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শরিয়াহ্ভিত্তিক পৃথক লেনদেন ব্যবস্থা অনুসরণ করতে হবে। এই প্ল্যাটফর্মে প্রতিটি প্রতিষ্ঠানের শরিয়াহ্ভিত্তিক ব্যাংকের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন পরিচালনা করতে হবে। তবে একই শেয়ার মূল লেনদেন বোর্ডের লেনদেনেও থাকবে।

ডিএসই বলছে, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে যেগুলো শরিয়াহ্ভিত্তিক ব্যবসা ও সার্বিক লেনদেন পরিচালনা করে, বিশ্বখ্যাত আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপির ফর্মুলা অনুযায়ী ডিএসই এসব কোম্পানির শেয়ার নিয়ে ডিএসইএস নামে শরিয়াহ্ সূচক গণনা করছে।

তবে এই সূচকে কোন শেয়ারগুলো অন্তর্ভুক্ত, তা প্রকাশ করে না। চাইলে অর্থের বিনিময়ে ডিএসইর কাছ থেকে কেনা যায়। নতুন ইসলামিক লেনদেন বোর্ড চালু হলে শরিয়াহ্ভিত্তিক শেয়ার ও বন্ডের তালিকা উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST