সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জেড ক্যাটাগরির ৩ শেয়ার টপ গেইনের শীর্ষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ দেশ জেনারেল ইন্স্যুরেন্সেরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সোনারবাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিটি ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি
ক্রেডিট রেটিং সম্পন্ন তিন কোম্পানির

ক্রেডিট রেটিং সম্পন্ন তিন কোম্পানির

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে:তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশন, আমরা টেকনোলজিস এবং এসিআই লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এসিআই ফর্মুলেশনের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩।’ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ ও ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আমরা টেকনোলজিসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২।’ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এসিআই লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২।’ কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির, ৩০ জুন, ২০২৩ ও সেপ্টেম্বর,২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST