বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি

এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ১৭ আগস্ট ব্যাংকটিকে চিঠির মাধ্যমে তাদের প্রচলিত ২০টি শাখাকে পূণাঙ্গভাবে ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রস্তাবিত এই রূপান্তর প্রক্রিয়াটি ‘সেকশন-২’-এর প্রযোজ্য বিধানাবলি অনুযায়ী সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট নির্দেশিকার ‘ক্লজ-সি’ (প্রচলিত ব্যাংকে ইসলামি ব্যাংকে রূপান্তর) এবং অন্যান্য প্রযোজ্য নিয়ন্ত্রক সংস্থার অনুমতি আবশ্যক। কোম্পানি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত শর্তাবলি পরিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে এবং তদনুসারে রূপান্তর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এনসিসি ব্যাংক ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৫ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST