রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান হলেন শেখ জাহিদুল ইসলাম

ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান হলেন শেখ জাহিদুল ইসলাম

আজকের পুঁজিবাজার:ইউনিয়ন ব্যাংক পিএলসির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ জাহিদুল ইসলাম, এফসিএ। সোমবার (২ সেপ্টেম্বর) চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শেখ জাহিদুল ইসলামকে নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

শেখ জাহিদুল ইসলাম ঢাকা বিশ্বদ্যালয়ের আইবিএ থেমে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন এবং এসআইবিএল, এমটিবি, এআইবিএলসহ বিভিন্ন ব্যাংক ও অডিট ফার্মে কর্মরত ছিলেন। তাঁর রয়েছে ব্যাংক, দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানি এবং এনজিওতে বহুমাত্রিক নিরীক্ষার অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ব্যাংক, আইসিএবি, আইসিএমএবি, মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোতে প্রশিক্ষণ গ্রহণ ও প্রদান করেন।

নবনির্বাচিত নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST