মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

লেনদেনের শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১ সেপ্টেম্বর) মোট ৩৯০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের ৮৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির ৬৩ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, অগ্নি সিস্টেমস লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমেটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST