মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বিকন ফার্মা দর বৃদ্ধির শীর্ষে

বিকন ফার্মা দর বৃদ্ধির শীর্ষে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ সেপ্টেম্বর) মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে বিকন ফার্মাসিটিক্যালস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২৬ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ২৭ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক পিএলসি, এডিএন টেলিকম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, কোহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST