মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ফারহানা ফারুকী নতুন মুখপাত্র বিএসসির

ফারহানা ফারুকী নতুন মুখপাত্র বিএসসির

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। সংস্থাটির পরিচালক ফারহানা ফারুকী বিএসইসির নতুন মুখপাত্র হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএসইসির প্রশাসন ও অর্থবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও সদ্যসাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্থলে দায়িত্ব পালন করবেন তিনি।

তথ্য অনুযায়ী, বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কমিশনের পরিচালক ফারহানা ফারুকী, যা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে।

এ দায়িত্ব পালনের সময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অনান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST