মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ফিরে পেল ৫০ হাজার কোটি টাকা

পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ফিরে পেল ৫০ হাজার কোটি টাকা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সরকার পতনের সপ্তাহে (৪-৮ আগস্ট) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের ৫০ হাজার ৫৪৫ কোটি টাকার মূলধন ফিরে পেয়েছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি টাকা। সপ্তাহের শেষ কর্মদিবসে  লেনদেন  শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৫০ হাজার ৫৪৫ কোটি টাকা বা ৭.৭৪ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইর ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৯৪ কোটি ৬১ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪৫ কোটি ২৫ লাখ টাকার বা ৩৯.৪৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯১ পয়েন্ট বা ১১.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১০ পয়েন্ট বা ৯.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৭৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৩৯টির বা ৮৫.৩৯ শতাংশের, কমেছে ১১টির বা ২.৭৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির বা ১১.৮৪ শতাংশের।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬০ কোটি ৪৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮০ পয়েন্ট বা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৮০০ পয়েন্টে।আলোচ্য সপ্তাহে সিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৬টির দর বেড়েছে, ৫৮টির দর কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST