মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
পুঁজিবাজারে তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত চার্টার্ড লাইফ -এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:৪% লভ্যাংশ অনুমোদন  ৬২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত এম. এ. কাশেম দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স ‎ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

পুঁজিবাজারে তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আজকের পুঁজিবাজার:বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে  তালিকাভুক্ত তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর বা ‘নন-ভায়েবল’ ঘোষণা করায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎প্রতিষ্ঠান তিনটি হলো—ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড , ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (ফারইস্টফিন)।

‎আজ সোমবার (১০ আগস্ট) থেকে প্রতিষ্ঠান তিনটির শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

‎বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট, ২০২৬ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান তিনটিকে অকার্যকর বা ‘নন-ভায়েবল’ ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎ফলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার লেনদেন করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST