আজকের পুঁজিবাজার:বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর বা ‘নন-ভায়েবল’ ঘোষণা করায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান তিনটি হলো—ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড , ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (ফারইস্টফিন)।
আজ সোমবার (১০ আগস্ট) থেকে প্রতিষ্ঠান তিনটির শেয়ার লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট, ২০২৬ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান তিনটিকে অকার্যকর বা ‘নন-ভায়েবল’ ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার লেনদেন করা যাবে না।
Leave a Reply