শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
জেড ক্যাটাগরির ৩ শেয়ার টপ গেইনের শীর্ষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ দেশ জেনারেল ইন্স্যুরেন্সেরের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ সোনারবাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিটি ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি এনসিসি ব্যাংকের ২০টি শাখা ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমতি
পুঁজিবাজারে আজকের লেনদেন সাড়ে ৫০০ কোটি টাকা

পুঁজিবাজারে আজকের লেনদেন সাড়ে ৫০০ কোটি টাকা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্ট।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১১৪৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১২টি কোম্পানির, বিপরীতে ১৫১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST