মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১ সেপ্টেম্বর থেকে নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন আগাম নোটিশ ছাড়াই আকস্মিক পরিদর্শন স্পট ইন্সপেকশন করবে ব্রোকার হাউজগুলো বিএসইসি দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন পুঁজিবাজারে টানা দরপতনে বিক্ষোভ মানববন্ধন বিনিয়োগকারীদের পাঁচ দাবি দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ‎ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ ইজিএমে প্রস্তাবিত বিষয়গুলোর পরিবর্তন এনেছে সিটি ব্যাংক এমারেল্ড অয়েলের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পুঁজিবাজারে সূচকের বড় দরপতনে কমেছে লেনদেন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

আজকের পুঁজিবাজার:আজকের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণমান নির্ধারণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে প্রগতি ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান পেয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক দীর্ঘমেয়াদে ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ ঋণমান অর্জন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎প্রগতি ইন্স্যুরেন্সের ঋণমান নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণের ভিত্তিতে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির ঋণমানের পূর্বাভাস স্থিতিশীল বা ‘স্টেবল’ রাখা হয়েছে।

‎অন্যদিকে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণমান নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসল)। ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ঋণমান ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এই ঋণমান নির্ধারণ করা হয়েছে।

‎ক্রিসলের মূল্যায়নে ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির ঋণমানের পূর্বাভাস ‘ডেভেলপিং’ বা উন্নয়নশীল রাখা হয়েছে।

‎কোম্পানি ও ব্যাংকের পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ঘোষণায় এসব তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST