মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মোজাফ্ফর হোসের স্পিনিং মিলস লিমিটেড।

মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাইহাম কটন, সাইহাম টেক্সটাইল, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এবি ব্যাংক এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST