মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৬০ পয়সা বা ৯ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ৬০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম লিমিটেড, আমান ফিড লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এবি ব্যাংক পিএলসি, স্ট্যান্ডর্ড ব্যাংক পিএলসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST