সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

খুলনায় আইএফআইসি ব্যাংকের ‘জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় আইএফআইসি ব্যাংকের ‘জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর উদ্যোগে দিনব্যাপী “জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুলাই (শনিবার), ২০২৪ খুলনার একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক জনাব এস. এম. হাসান রেজা। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্তি পরিচালক

জনাব মোঃ মনজুর রহমান এবং যুগ্মপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জনাব উইলিয়াম চৌধুরী ও খুলনা শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ইস্তেখার আহমেদ।

উক্ত কর্মশালায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও মাগুরা জেলায় অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখার প্রায় শতাধিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST