শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো: ফজলুর রহমান

এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো: ফজলুর রহমান

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান। আজ বৃহস্পতিবার ব্যাংকটির ৮৩৯তম পর্ষদ সভায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় তাকে। আজ থেকেই কার্যকর তার এ নিয়োগ।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফজলুর রহমান। ১৯৯৭ সালে এবি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে  ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্যাংকটির প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং কার্যক্রম, আর্থিক বিশ্লেষণ ও কৌশলগত পরিকল্পনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ফজলুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তার নেতৃত্বে বেশ কয়েকটি উল্লেখযোগ্য আর্থিক মাইলফলক অর্জন করে এবি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST