সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ইউনিয়ন ব্যাংকেরর নবগঠিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকেরর নবগঠিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর নবগঠিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৪র্থ সভা রোববার (১৫ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সম্মানিত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর।

উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। সভায় ব্যাংকের ঝুঁকি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং ঝুঁকির পরিমাণ কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST