বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ

আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত হিসাববছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে তা মাইনাস ১ টাকা ৬ পয়সা ছিল।

প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?>
© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST