বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ‌প্রাইম ব্যাংক পিএলসির গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৬৮ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ১০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮ টাকা ৪৬ পয়সা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST