শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ফুটবলারদের এগিয়ে নিতে কলসিন্দুর ফুটবল একাডেমির পাশে আইএফআইসি ব্যাংক

আজকের পুঁজিবাজার:আইএফআইসি ব‍্যাংক পিএলসি এবং ময়মনসিংহে অবস্থিত কলসিন্দুর ফুটবল একাডেমির মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। দেশের নারী ক্রীড়ার জগতে এই একাডেমি এক অনুপ্রেরণার নাম, কলসিন্দুর গ্রাম থেকেই বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে এসেছে ৯ জন খেলোয়াড়। এমনকি, ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও ৬ জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন এই একাডেমি থেকে।

গত ১৮ জুন (বুধবার) আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখায় আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস, জনাব মোঃ রফিকুল ইসলাম। একাডেমির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক ও কোচ জনাব ওয়েল মিয়া। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফারিহা হায়দার। এছারও আরো উপস্থিত ছিলেন শেরপুর ডায়বেটিক এসোসিয়েশন এর সভাপতি ও সমাজকর্মী জনাব রাজিয়া সামাদ আলিয়া এবং ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জনাব এ কে এম দেলোয়ার হুসেইন মুকুল।

এর আগেও, ২০২৪ সালের অক্টোবর মাসে আই.এফআইসি ব্যাংক কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মেয়েদের হাতে তুলে দেয় ফুটবল, জুতা, জার্সি ও অন্যান্য খেলার সরঞ্জাম। নতুন এই সমঝোতার মাধ্যমে ব‍্যাংকটি নিয়মিত পুষ্টিকর খাবার এবং অবকাঠামোগত সহায়তা প্রদান করবে, যাতে এখানকার মেয়েরা অনুশীলনে আরও মনোযোগ দিতে পারে ও আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

জনাব রফিকুল ইসলাম বলেন, ‘এই মেয়েরা কেবল খেলো খেলোয়াড় নয়, তারা আমাদের ভবিষাৎ। তাদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা।” একাডেমির সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার বলেন, ‘আইএফআইসি ব্যাংকের এই সহায়তা আমাদের মেয়েদের মনোবল বাড়াবে। তারা এখন আরও বড় স্বপ্ন দেখতে পারবে।”

এই উদ্যোগ শুধু একটি চুক্তি নয়, এটি নারীদের ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার পথে এক সাহসী পদক্ষেপ। খেলাধুলা, শিক্ষা বা উদ্যোক্তা যেকোনো পথেই হোক, আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে নারীর সম্ভাবনাই বদলে দিতে পারে জাতির ভবিষ্যৎ।

আইএফআইসি ব‍্যাংক পিএলসি এবং ময়মনসিংহে অবস্থিত কলসিন্দুর ফুটবল একাডেমির মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। দেশের নারী ক্রীড়ার জগতে এই একাডেমি এক অনুপ্রেরণার নাম, কলসিন্দুর গ্রাম থেকেই বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে এসেছে ৯ জন খেলোয়াড়। এমনকি, ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও ৬ জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন এই একাডেমি থেকে।

গত ১৮ জুন (বুধবার) আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখায় আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ বিজনেস, জনাব মোঃ রফিকুল ইসলাম। একাডেমির পক্ষে স্বাক্ষর করেন সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার এবং সাধারণ সম্পাদক ও কোচ জনাব ওয়েল মিয়া। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফারিহা হায়দার। এছারও আরো উপস্থিত ছিলেন শেরপুর ডায়বেটিক এসোসিয়েশন এর সভাপতি ও সমাজকর্মী জনাব রাজিয়া সামাদ আলিয়া এবং ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি জনাব এ কে এম দেলোয়ার হুসেইন মুকুল।

এর আগেও, ২০২৪ সালের অক্টোবর মাসে আই.এফআইসি ব্যাংক কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মেয়েদের হাতে তুলে দেয় ফুটবল, জুতা, জার্সি ও অন্যান্য খেলার সরঞ্জাম। নতুন এই সমঝোতার মাধ্যমে ব‍্যাংকটি নিয়মিত পুষ্টিকর খাবার এবং অবকাঠামোগত সহায়তা প্রদান করবে, যাতে এখানকার মেয়েরা অনুশীলনে আরও মনোযোগ দিতে পারে ও আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

জনাব রফিকুল ইসলাম বলেন, ‘এই মেয়েরা কেবল খেলো খেলোয়াড় নয়, তারা আমাদের ভবিষাৎ। তাদের পাশে দাঁড়ানো মানে জাতির ভবিষ্যতে বিনিয়োগ করা।” একাডেমির সভাপতি শ্রীমতি মালা রাণী সরকার বলেন, ‘আইএফআইসি ব্যাংকের এই সহায়তা আমাদের মেয়েদের মনোবল বাড়াবে। তারা এখন আরও বড় স্বপ্ন দেখতে পারবে।”

এই উদ্যোগ শুধু একটি চুক্তি নয়, এটি নারীদের ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার পথে এক সাহসী পদক্ষেপ। খেলাধুলা, শিক্ষা বা উদ্যোক্তা যেকোনো পথেই হোক, আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে নারীর সম্ভাবনাই বদলে দিতে পারে জাতির ভবিষ্যৎ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST