বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের অবিচল আস্থায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের অবিচল আস্থায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে

দেশের চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও বিশাল নেটওয়ার্ক এর মাধ্যমে গ্রাহক সেবা ও আমানতকারীদের অর্থের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে। বাংলাদেশ ব্যাংকের সুপরিকল্পনা এবং ব্যাংকের কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রাহকদের সরব উপস্থিতি ব্যাংকের প্রতিটি শাখা ও উপশাখায় কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের দৃঢ়তার সাথে জানানো যাচ্ছে যে, ইসলামী শরীয়াহ্ অনুসরণের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান এবং আমানতকারীদের আমানতের সুরক্ষা দিতে ইউনিয়ন ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের প্রতি সর্বস্তরের জনগণের অবিচল আস্থা ও ভালবাসার জন্য ইউনিয়ন ব্যাংক সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST