বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

আইএফআইসি ব্যাংক-এ “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক-এ “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে “ট্রেইনিং ফর ট্রেইনারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সম্প্রতি (১৭ মে, ২০২৫) রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক জনাব মুহাম্মদ আনিছুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) জনাব ইকবাল পারভেজ চৌধুরী ও ডেপুটি ক্যামেলকো জনাব এবিএম মহসীন কামাল মোল্লা।

বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান, জনাব মোঃ আনোয়ারুল হক, জনাব আ.ন.ম. কলিম উদ্দিন হাসান তুষার, উপপরিচালক জনাব ইমরান শাহ ওমর চৌধুরী এবং সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৮ জন কর্মীকে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST