সোমবার, ২২ Jun ২০২৬, ১১:০০ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৬ অক্টোবার) মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২৫ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংক পিএলিসি কোম্পানি ১৪ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, দ্য ইবনে সিনা ফার্মাসিটেক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি, অগ্নি সিস্টেমস লিমেটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST