বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাথে বিএসইসির বৈঠক ফলপ্রসূ

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাথে বিএসইসির বৈঠক ফলপ্রসূ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বিনিয়োগকারীদের ফলপ্রসূ

বৈঠক হয়েছে। বৈঠকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের জন্য বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। বিএসইসি’র সঙ্গে বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’-এর বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। পুঁজিবাজার সংস্কারের চলমান প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত এবং অংশীজনদের সহযোগিতায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ পুঁজিবাজার গড়ে তুলতে চায় বিএসইসি।

বুধবার (৯ অক্টোবর) বিএসএসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএসইসি’র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সঙ্গে বিএসইসি’র মতবিনিময় সভা হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। একই সঙ্গে বিএসইসি’র মুখপাত্র এবং নির্বাহী পরিচালক, পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রতিনিধিবৃন্দ এবং বিএসইসি’র কর্মকর্তাবৃন্দ পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা এবং বাজারের সংস্কারের বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সঙ্গে বিনিয়োগকারীদের বিভিন্ন দাবি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশের জন্য তাদের সুপারিশ তুলে ধরেন। সর্বোপরি, কমিশনের সঙ্গে বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’-এর বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST