মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

উত্তরা ফাইন্যান্সের নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ

উত্তরা ফাইন্যান্সের নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আতাউর রউফ। সম্প্রতি কোম্পনি কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ দিয়েছে।

প্রসঙ্গত, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৭ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার ৫০৪টি। এর মধ্যে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০.৪৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩২.৪৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৭.৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৯.২৮ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST