মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ দুই স্থানে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোম্পানিটির মোট খরচ হবে সাড়ে ১১ কোটি টাকার বেশি। গতকাল (০৫ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বসুন্ধরা বারিধারা এলাকায় ১২ দশমিক রেসিডেন্সিয়াল প্লট কিনবে। কোম্পানিটির এই জমি কিনতে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি কাঠা জমির মূল্য ৯৪ লাখ টাকা।

এছাড়াও, নারায়ণগঞ্জের কাঁচপুরে কোম্পানিটির বিস্কুট এবং কনফেকশনারি লাগুয়া ৬ দশমিক ১৩ ডেসিম্যাল যায়গা কিনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি কিনতে কোম্পানিটির খরচ হবে ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। প্রতি ডেসিম্যাল জমির মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST