মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:ইউনিয়ন ব্যাংক পিএলসি-এ শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং সদস্য-সচিব মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।উপস্থিত পরিচালকবৃন্দ চলমান তারল্য সংকট উত্তরণের জন্য শাখা ব্যবস্থাপকবৃন্দকে জরুরি ভিত্তিতে জমা সংগ্রহ ও আনাদায়ী বিনিয়োগ আদায়ের তাগিদ দেন। শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে শরীয়াহ্ পরিপালনের আহ্বান জানান এবং চলমান সংকট নিরসনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।ব্যাংকের চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন ব্যাংক পিএলসি. দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখতে হবে এবং আরো বেশী গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।

এছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকগণকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST