শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

আজকার পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২–১৬ এপ্রিল) লেননদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ইউনিটদর বেড়েছে ৩০ দশমিক ১৯ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মীর আখতার হোসেন। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশ।

অন্যদিকে সপ্তাহজুড়ে ২৬ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধির পর দর বৃদ্ধির এ তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে পিপলস লিজিং ফাইন্যান্স।

‎সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ইন্স্যুরেন্স , পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনিং, ফাস ফাইন্যান্স, গোল্ডেন সন এবং এইচএফএল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST