মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষে

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষে

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)   লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩২ কোটি ৩৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার টাকার। ২১ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণফোন, এনআরবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, সোনালী আঁশ, লিব্রা ইনফিউশন এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST