মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি বাংলাদেশ

লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি বাংলাদেশ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১০২ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৩ কোটি ৫৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনবিআর ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, গ্রামীণফোন লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, জিপিএইচ ইস্পাত লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST