মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল আজিজ

স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল আজিজ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্তস্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সমাজসেবক  বিশিষ্ট বসায়ী লায়ন আব্দুল আজিজ  চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩৯৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আবদুল আজিজ চেয়ারম্যান নির্বাচিত হলেন।

ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আজিজ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নতক সম্পন্ন করে ১৯৭২ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। অক্লান্ত শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য।

লায়ন মোহাম্মদ আবদুল আজিজ ১৯৮৫ সালে লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫-০৬ মেয়াদে ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ-এর গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস্ ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে তিনটি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST