মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

আজকের পুঁজিবাজা:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্য দিবস ১৫ আগস্ট লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সাইহাম কটন মিলস লিমিটেড, স্কয়ার টেক্সটাইল পিএলসি, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশে পিএলসি এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST