বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে

আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে

আজকের পুঁজিবাজার:ঋণ খেলাপির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালের সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান।

গত ১১ আগস্ট বাংলাদেশ ব্যাংক থেকে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সায়ান আইএফআইসি ব্যাংক থেকে এসেস ফ্যাশনস লিমিটেডের নামে নেওয়া ঋণ খেলাপি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তাকে পরিচালক হিসাবে পুনঃনিয়োগ দেয়নি।

এর আগে গত ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সায়ানকে পুনঃনিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৫ ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সায়ানের বাবা সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এর আগে সম্প্রতি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর ছেলেসহ বেক্সিমকো গ্রুপের প্রতিনিধিত্বকারী সব পরিচালকের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সরোয়ারের সময়ে ‘অন্যায়ভাবে’ যাঁদের চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের পুনর্বহালের দাবি তোলা হয়েছে।

সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। একই সঙ্গে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁকে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST