মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

৩৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

৩৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৪ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন ব্যাংকটির ৭ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৩০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪ কোটি ২১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST