সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে বিএটিবিসি

লেনদেনের শীর্ষে বিএটিবিসি

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (৭ আগস্ট) বিএটিবিসির ৫৪ কোটি ৯৪ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মার আজ ৩৮ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রবি।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, ডিবিএইচ, একমি ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক,অগ্নি সিস্টেমস, ইবনে সিনা এবং লাফার্জহোলসিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST