সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

১৮ জুলাই আএফআইসি ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ

১৮ জুলাই আএফআইসি ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ

আজকের পুঁজিবাজার:কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেড করার জন্য আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেডের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম সাময়িক বিরতি রাখার বিষয়ে উক্ত ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST